করোনা ভাইরাসে প্রাণ গেলো সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রোফেসর হাওলাদার হারুন আর রশীদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লহী…..রাজিউন)। গত রবিবার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার এলিফ্যান্ট রোডের ফ্লাটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পদার্থবিদ্যার ওই শিক্ষক গভীর রসবোধে নিজস্ব ভঙ্গিতে জমিয়ে তুলতেন গল্পের আসর। তাঁর উপস্থিতিতে পরিবেশ পেত এক ভিন্ন মাত্রা। দাবা খেলার প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রোফেসর এস.এম. আফজাল হোসেন, উপাধ্যক্ষ প্রোফেসর আমানউল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply