ঢাকাWednesday , 10 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 June 2020, 23:06

রাকিবুল ইসলাম : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, লিফলেট বিতরণ ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন স্থানে মাইকিং, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম.আশিকুর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন, সাবেক সহ-সভাপতি কাজী সাদিক দীপ, সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান (শোভন), সাবেক যুগ্ম-সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমন, ছাত্রনেতা আসিফ মাহমুদ মমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা খায়রুল্লাহ, আরাফাত, আকাশ, শেখ সালমান, নাহিদ হাসান, ফারিব আজমীর প্রমুখ। এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *