ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজানরনগরে সংস্কারের অভাবে পরিত্যক্ত ৪১ হাজার লিটার ধারণকৃত পানির ফিল্টার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2020, 22:12

নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ৪১ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ইসলামিক রিলিফ কর্তৃক নির্মিত পানির ফিল্টার। এলাকাবাসী জানায়, দীর্ঘ ৫/৬ বছর পূর্বে জলবায়ু পরিবর্তনের সক্ষমতা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম প্রকল্পের আওতায়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে সোরা গ্রামে কমিউনিটি ভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য ৪১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ফিল্টারটি নির্মাণ করা হয়। কিছুদিন যেতে না যেতই উক্ত পানির ফিল্টারের নীচের অংশ ফাটল ধরে নষ্ট হয়ে যায় ।

ফলে ফিল্টারে পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। এলাকাবাসী আরও জানায়, বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অবগত করা হলেও কোন ভাবে ফিল্টারটি সংস্কার করা হয়নি। দীর্ঘ ৫/৬ বছর পানির ফিল্টারটি পরিত্যক্ত অবস্থায় আছে। অত্র গ্রামে বর্তমানে চলমান আছে একটি মাত্র পানির ফিল্টার। জনবসতিপূর্ণ এলাকায় অতি গুরুত্বপূর্ণ পানির ফিল্টারটি অকেজো হয়ে পড়ে থাকায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এ এলাকার সাধারণ মানুষের।

এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড় আম্পানের পরে এলাকায় ব্যাপক ভাবে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পরিত্যক্ত পানির ফিল্টারটি সংস্কার করা হলে এলাকাবাসীর কিছুটা হলেও পানির সংকট দুর হবে।

এ বিষয়ে ইসলামিক রিলিফ শ্যামনগর উপজেলায় দায়িত্বরত কর্মকর্তা মো. তৈয়েবুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি। কোন ভাবে ফিল্টারটি সংস্কার করা যায় কি’না সে বিষয়ে চেষ্টা করা হবে’।

ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, ‘পানির ফিল্টারের খোঁজ খবর নিয়ে কি করা যায় দেখা যাবে’। অতি দ্রæত পানির ফিল্টারটি সংস্কার পূর্বক বর্তমান সময়ে খাবার পানির সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *