দেবহাটায় বসতভিটা জবর দখলের পাঁয়তারার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় রাতের আধারে বেড়া দিয়ে বসত ভিটার কিছু অংশ জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে আহছান উল্লাহ। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা সদরের মৃত বিলাত আলীর পুত্র রমজান আলী দেবহাটা মৌজার ৬৪০/১ খতিয়ানের ১০৮৬ দাগের ১১ শতক জমি পৈতৃক সূত্রে এবং ১১ শতক জমি দুই বোনের নিকট থেকে ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে বসবাস করে আসছে। কিছুদিন আগে ওই বসত বাড়ির উপর নজর আসে তারই বড় ভাই মোহাম্মদ আলীর। বাধতে থাকে ভাই-ভাইয়ের মধ্যে বিরোধ।
তবে ভুক্তভোগী পরিবার বলছে বড় ভাই মোহাম্মদ আলী পূর্বে পৈতৃক ১০ শতক জমি তাদের কাছ থেকে পরে টাকা দেওয়ার কথা বলে কৌশলে লিখে নিয়ে বিক্রয় করে দেয়, মেজ ভাই আহম্মদ আলী ১৩ বছর আগে তার মেয়ের চাকরির জন্য ২৯ শতক জমি লিখে দেওয়ার কথা বলে ছোট ভাই ভুক্তভোগী রমজানের নিকট থেকে ২ লক্ষ ৮১ হাজার নিয়ে জমি লিখে না দিলে বিরোধ বাধতে থাকে।
বসত বাড়ির বিষয়টি সমাধানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে মীমাংসার চেষ্টা করা হলেও মানতে নারাজ বড় ভাই মোহাম্মদ আলী বলে অভিযোগ রমজান আলীর পরিবারের। ভুক্তি ভোগী পরিবার আরো জানায়, দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসত ভিটার কিছু অংশ জোর পূর্বক দখলের করতে কয়েক দিন পূর্বে রাতের আধারে বেড়া দিয়ে ঘিরে দেয়।পরে সবজি এবং গাছ-গাছালি কেটে দেয়। গত ২৮/০৫/২০ তাং বড় ভাই মোহাম্মদ আলী ও তার দুই পুত্র ভাড়াটিয়া বাহিনী নিয়ে ঐ জমির ২টি আমগাছ কাটলে রমজান আলী দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। দেবহাটা থানা বিষয়টি সমাধানের জন্য পারিবারিক ভাবে মীমাংসার প্রস্তাব দেয়।
গত শুক্রবার ছিল বসাবসি করে মীমাংসার ধার্য দিন। কিন্তু ওইদিন সকালে রমজান আলী হঠাৎ অসুস্থ হয়ে সখিপুর হাসপাতালে ভর্তি হলে আর মীমাংসা হয়নি। এ সুযোগে বড় ভাই মোহাম্মদ আলী ও তার দুই পুত্র কবীর হোসেন এবং সালাউদ্দীন সোমবার সকাল ৭ টার দিকে আবারও হামলা চালার বসত বাড়ির উপর। এ সময় তারা রমজান আলীর গোয়াল ঘরের মধ্যে থাকা মুরগির টব এবং জ্বালানি কাঠ ঘর থেকে বের করে ফেলে দেয়।
এ সময় বাধা দিলে বিভিন্ন হুমকি ধামকি দেয় বড় ভাই মোহাম্মদ আলী ও তার দুই পুত্র কবীর হোসেন এবং সালাউদ্দীন। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী রমজান আলীর পুত্র আহছান উল্লাহ। এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply