দেবহাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের সদস্যরা। রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন ৯ ইস্ট বেঙ্গল।
এমনকি ঘূর্ণি ঝড়ে যে সব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কে গৃহনির্মাণে সহযোগিতা করেন সেনা সদস্যরা। এছাড়া দ্রæত সময়ের মধ্যে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের কাজে সহযোগিতা করা হবে বলেও জানা যায়।
এছাড়া, নোভেল করোনা ভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক বিহীন বাহিরে না আসার বিষয়ে মানুষকে সচেতন করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সকল নির্দেশ মেনে সুস্থ জীবন যাপন করতে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।

Leave a Reply