ঢাকাSunday , 7 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারকে রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2020, 21:47

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত তালা উপজেলা পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে অসহায় নার্গিস বেগমের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (০৭ জুন) সকালে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ধানদিয়া ইউনিয়নের নার্গিস বেগমকে ৫০ হাজার টাকা এবং হামিদা বেগমকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত উপস্থিত থেকে নগদ অর্থ তুলে দেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, ‘বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। জনগণের কল্যাণে সবসময় বিএনপি কাজ করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের দুঃসময়ে সহযোগিতা করে যাচ্ছি’।

তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। অচিরেই সাতক্ষীরা উপক‚লে মানুষের সহযোগিতার জন্য আমরা সকল নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি’।

এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপির সদস্য সচিব মো. আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক মোফাচ্ছেরুল হক হুদা, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানি,

জেলা কৃষক দলের আহŸায়ক আহছানুল কাদির স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন, তালা উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি আবু সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা আহম্মদ আলী, সাবেক ছাত্রনেতা শেখ বাবু, তালা সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি খান নাজমুল, সোহেল, রিপন, বাচ্চু, শেখ হারুণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *