ঢাকাSunday , 7 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরে লিডার্সের হ্যালোট্যাব ও স্যালাইন বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2020, 22:21

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে আম্ফানে বিধ্বস্ত পানিবন্দী মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সুপার সাইক্লোন আম্ফানে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত সদর ইউনিয়নের জেলেখালী, দয়ারঘাট, আশাশুনি (দক্ষিণপাড়া) ও বলাবাড়িয়া গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাদের সুপেয় পানির সংকট দেখা দিলে বে-সরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আম্ফান রেসপন্সকার্যক্রম প্রকল্পের আওতায় এসব এলাকায় প্রতিদিন বিনামূল্যে ৪ হাজার লিটার পানি বিতরন করা হয়। পানিবন্দী থাকার কারণে এসব গ্রামে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার (৭ জুন) আশাশুনি সদরের গ্রামগুলিতে ৩ হাজার পিস্ হ্যালোট্যাব ও ১৫০ পিস্ খাবার স্যালাইন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, লিডার্স এর সিনিয়র ফিল্ড ফেসিলিটেটর মাধাই চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *