ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২০ মে আঘাত হানা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অবস্থিত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজর নামাজের ঘর, সাইকেল গ্যারেজ, কলেজের বঙ্গবন্ধু কর্ণারসহ বেশকিছু ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আজ ১৭ দিন পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় শিক্ষর্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মদ এ প্রতিনিধিকে জানান, ‘ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রæত সংস্কার না হলে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলে বিপাকে পড়তে হবে। আশা করছি খুব দ্রæত সংস্কারের কাজ শুরু হবে’।

Leave a Reply