ঢাকাFriday , 5 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আম্পান ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের ক্লাইমেট স্ট্রাইক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2020, 21:24

নিজস্ব প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য সুরক্ষা ও উপক‚লীয় এলাকায় জলবায়ু সুবিচারের দাবিতে ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন করেছে উপক‚লীয় তরুণরা। শুক্রবার (০৫ জুন) বেলা ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুইডিস কিশোরী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে অংশ হিসেবে তরুণ জলবায়ু কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোট চন্ডিপুর বাঁধে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস আয়োজিত তরুণদের এই ক্লাইমেট স্ট্রাইকে গণ-অংশীদারিত্বে টেকসই বাঁধ নির্মাণ, আম্পানের ক্ষয়ক্ষতি দ্রæত কাটিয়ে ওঠার জন্য মানব-মর্যাদা অক্ষুণœ রেখে অনতিবিলম্বে পুনর্বাসন এবং করোনা মহামারিকে মাথায় রেখে এখন থেকেই পরবর্তী ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের আহŸান জানান আন্দোলনকারীরা। এতে অর্ধ শত তরুণ-তরুণী প্লাকার্ড হাতে নিয়ে জলবায়ু সুবিচারের দাবিতে ¯েøাগান দেয়।

ইয়ুথ নেটের সাতক্ষীরা জেলা সমন্বয়ক এসএম শাহিন আলম বলেন, ‘জলবায়ু সংকট আমাদের উপক‚লীয় মানুষের জীবন জীবিকায় খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। করোনা মহামারির মধ্যে জলবায়ু সংকট আমাদের জীবন বিশেষ করে বিশ্ব হেরিটেজের খ্যাতি পাওয়া সুন্দরবন লাগোয়া উপক‚লীয় মানুষের জীবনযাত্রায় মরার উপর খাড়ার ঘা হিসেবে জেঁকে বসেছে। যার বড় প্রমাণ হচ্ছে সদ্য আঘাত হানা সুপার সাইক্লোন আম্পান’।

তিনি আরও বলেন, ‘একদিকে করোনায় বহুদিনের কর্মহীনতা আবার অন্যদিকে আম্পানে স্বজন হারা, ঘর হারা, ফসল হারা এই সব মানুষ জলবায়ু উদ্বাস্তু হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। সুন্দরবনকে সুরক্ষিত করতে প্রত্যেকটি সাইক্লোন বিশেষ বার্তা দিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নানা রকম দখল, দূষণ ও পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে এসে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের এখনই সময়’।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. এস এম আতাউর রহমান, ইউপি সদস্য এসএম সাইফুল্লাহ, মুহতারাম বিল্লাহ, ওবায়দুল্লাহ মুকুল, এসএম কামরুজ্জামান, মাসুম বিল্লাহ, আশিক বিল্লাহ প্রমুখ। বক্তারা বাঁধ মেরামত দেখভালের দায়িত্ব গণশুনানী করে স্থানীয় জনগণের হাতে ন্যস্ত করা, জলবায়ু কমিশন ও উপক‚ল উন্নয়ন বোর্ড স্থাপন করা, জাতীয় বাজেটে জলবায়ু সংকট কবলিত এলাকার জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *