সাতক্ষীরায় মাস্কবিহীন ঘোরাঘুরি করার অপরাধে তিন জনকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : করোনার সংক্রমণ রোধে সাতক্ষীরায় সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানাসহ সতর্ক করেছেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে সদর ভূমি অফিসের মধ্যে তিন জন ব্যক্তি জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন ঘোরা-ঘুরি করছিল। সরকারি নির্দেশনা অমান্য করায় মাস্কবিহীন উপজেলা ভূমি অফিসে অযথা ঘোরাঘুরি করার অপরাধে তিন জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সদরের কুখরালী এলাকার জামশেদের ছেলে রুহুল কুদ্দুস, মাগুরা গ্রামের মেছের আলীর ছেলে কবির ও শহরের পলাশপোল এলাকার হাসান গাজীর ছেলে নজরুল ইসলামকে দন্ডবিধির ১৮৬০ আইনে প্রত্যেককে ২শ’ টাকা করে জরিমানা ও সতর্ক করা হয়। সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে’।

Leave a Reply