আশাশুনিতে ডেঙ্গু বিরোধী সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ডেঙ্গু বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বর থেকে ফগার মেশিন দিয়ে বিষ প্রয়োগ করে আনুষ্ঠানিকভাবে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মÐল, আ’লীগ নেতা জগদীশ চন্দ্র সানা, আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ। উপজেলা প্রশাসন থেকে ডেঙ্গু প্রতিরোধে একটি ফগার মেশিন ক্রয় করা হয়েছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদকে একটি করে মেশিন কিনতে বলা হয়েছে। যতদিন না কিনতে না পারবেন ততদিন উপজেলার মেশিনটি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply