ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 2 June 2020, 21:41

শ্যামনগর অফিস : শ্যামনগরে আহসান সরদার (২০) নামে নিখোঁজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ভুরুলিয়া গ্রামে আলভি সরদারের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ব্রহ্মশাসন গ্রামে আমিরুল সরদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নার্গিস পারভীন ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার পরে সে বাড়ি থেকে বাহির হয়ে যায় আর ফিরে আসেনি। শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, ‘স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুকুর হতে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে জানা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *