ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জমির বিরোধে এক সন্তানের জননী আহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2020, 21:42

শ্যামনগর অফিস : শ্যামনগরের পৈতৃক ও খরিদা বাস্তু ভিটা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণে ১ সন্তানের জননী মরিয়ম খাতুন (২৫) মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাদঘাটা গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে জাকির হোসেন থানায় দাখিলকৃত অভিযোগে জানান, গত শনিবার (৩০ মে) বিকেলে ৫ টার দিকে একই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী নাজমা খাতুন পরিকল্পিতভাবে অবৈধভাবে লাভ ও লোভের বশবর্তী হয়ে জাকির হোসেন ভিটায় প্রবেশ করে ড্রেন কেটে পানি সরবরাহ কে কেন্দ্র করে বিরোধ বাঁধে। এ সময় নাজমা খাতুন অপর ব্যক্তিদের নিয়ে জাকির হোসেনের বাড়ি টিউবওয়েল, ঘরের সিঁড়ি ও রান্নাঘর ভেঙে দিয়ে পাকা প্রাচীর নির্মাণ করার চক্রান্তের অপচেষ্টায় লিপ্ত।

বাড়ির জমি দখল করতে অপচেষ্টায় জাকিরের স্ত্রী ১ সন্তানের জননী মরিয়ম খাতুন (২৫) তার প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমা খাতুন কোদাল দিয়ে মরিয়মের মাথায় আঘাত করে। আঘাতে মরিয়মের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় নাজমা খাতুন সজোরে মরিয়মকে মারপিট ও শারীরিকভাবে নানাবিধ নির্যাতন করে।

স্থানীয়রা মরিয়মকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এদিকে জাকির হোসেন আরও জানান, তার প্রতিবেশী নাজমা দুরন্ত প্রকৃতির হওয়ায় তার অত্যাচারে তিনি ও তার পরিবার নানান হুমকির মুখে।

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ কর্মকর্তা হাবিব জানান, ‘অভিযোগের আলোকে তদন্তে সত্যতা পাওয়ায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *