ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আসামিসহ তার দলবলের হামালায় ৫ পুলিশ সদস্য আহত মামলার প্রস্তুতি

admin ঢাকা
আপডেট: 2 June 2020, 21:40

শ্যামনগর অফিস : শ্যামনগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হুমায়ুন কবীর ও তার দলবলের হাতে পুলিশের ৫ সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রমজানগর ইউনিয়নের মানিকখালী গ্রামে একাধিক মামলার আসামি হুমায়ুনের বাড়িতে এ ঘটনা ঘটে। আসামি হুমায়ূন ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহত ৫ পুলিশ সদস্য হলেন, থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক আইনুদ্দীন, উপ-পরিদর্শক নূর কামাল, সহকারী উপ-পরিদর্শক বেল্লাল ও কনস্টেবল রিপন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ‘শ্যামনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (মামলা নং-৩২) আসামি হুমায়ুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। মঙ্গলবার দুপুরের দিকে এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল হুমায়ুনকে আটকের জন্য তার বাড়িতে যায়। এ সময় হুমায়ুন ও তার দলবল পুলিশের উপর হামলা করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়। কবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসামি হুমায়ুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে’। এছাড়া পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি নাজমুল হুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *