ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তদন্তে প্রমাণিত শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান নির্দোষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2020, 21:39

শ্যামনগর অফিস : শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রতিবেদনে অভিযোগ সমূহ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির আহŸায়ক উপজেলা নির্বাচন অফিসার, তদন্ত কমিটির সদস্য পরিবার পরিকল্পনা অফিসার ও একাডেমিক সুপারভাইজার এর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে জানা যায়, ‘উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ত্রাণ বিতরণের পেপার কাটিং বিবাদী কর্তৃক দাখিলকৃত মাস্টার রোল, ত্রাণ এর মালামাল গ্রহণের রশিদ, ইউনিয়ন পরিষদের বিএনপির ব্যানারের ত্রাণ বিতরণের ছবি সহ ব্যানারের নমুনা কপি, সাক্ষীগণের স্বাক্ষর এবং গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের বক্তব্য পর্যালোচনা করা হয়।

পর্যালোচনায় বাদী কর্তৃক আনীত অভিযোগ সমূহ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ চেয়ারম্যান মাছাদুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন প্রীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ত্রাণ বিতরণের অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্তের দায়িত্ব অর্পণ করেন।

তদন্ত কমিটি গত ১৬ মার্চ বেলা ১১ টায় গাবুরা ইউনিয়ন পরিষদে শুনানির দিন ধার্য করা সত্তে¡ও শুনানি স্থলে অভিযোগকারীগণ সকলেই অনুপস্থিত ছিলেন এবং বাদী প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিমকে তদন্ত কমিটি মোবাইলের মাধ্যমে তদন্ত স্থলে আসতে অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন। বাদী নিজে স্ব-শরীরে উপস্থিত হয়ে শুনানিপত্র গ্রহণ করেছিলেন। বিবাদী গাবুরা ইউপি চেয়ারম্যানের জি এম মাছুদুল আলম সরকারি ত্রাণ বিএনপির দলীয় ব্যানারে করেননি প্রমাণিত হওয়ায় আগামীতেও করবেন না বলে প্রতিশ্রæতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *