ঢাকাMonday , 1 June 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কৃষ্ণনগরে গর্ভবতী ছাগল মেরে ফেলার অভিযোগ


June 1, 2020 8:22 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ক্ষেতের ফসল নষ্ট করার অপরাধে গর্ভবতী একটি ছাগলকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাগলের মালিক মৃত আহম্মদ শেখের ছেলে আ: মাজেদ কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ‘রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে মাজেদের গর্ভবতী ছাগল পার্শ্ববর্তী জামান ফার্মেসির প্রোপ্রাইটার আসফারুকের পিতা এন্তাজ গাজীর ফসলের ক্ষেতে প্রবেশ করে। এ সময় এন্তাজ গাজী ছাগলটি দেখতে পেয়ে চিৎকার করে তার ছেলে আসফারুককে ডেকে দুইজন মিলে ছাগলটি বেধড়ক মারপিট করে ক্ষেত থেকে বাহিরে ফেলে দেয়। এমতাবস্থায় প্রতিবেশীরা এরূপ অবস্থা দেখে আ: মাজেদকে সংবাদ দিলে তিনি ছাগলটি বাড়িতে নিয়ে চিকিৎসা দিয়েও গর্ভবতী ছাগলটি বাঁচাতে পারেনি।

এ বিষয়ে এন্তাজ গাজী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ক্ষেতের ফসল নষ্ট করে আসছে। বিধায় ওইদিন আমার ক্ষেতে ছাগলটি প্রবেশ করলে আমি মারপিট করেছিলাম। আর আমার ছাগলটির চিকিৎসা করার কথা বলা হয়নি, বললে আমি চিকিৎসার ব্যবস্থা করতাম’। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আরিফ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।