ঢাকাMonday , 1 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বসন্তপুরে করোনা উপসর্গে মৃত্যুবরণকারী ব্যক্তির রিপোর্ট নেগেটিভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 June 2020, 20:19

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বসন্তপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী আশরাফুল ইসলাম খোকা (৪৮) এর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। পিসিআর ল্যাবের পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় তিনি নিহত ব্যক্তির বাড়িসহ পার্শ্ববর্তী বাড়ির লকডাউন তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নরসিংদী ফেরত ওই ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে) সকাল ৮ টার দিকে মৃত্যুবরণ করেন। আশরাফুল ইসলাম খোকা ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে নরসিংদীতে একটি ইজিবাইক তৈরির প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অসুস্থ হয়ে ২৭ মে কালিগঞ্জে নিজ বাড়িতে আসেন। খুলনা আড়াই শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে শনিবার (৩০ মে) সকাল ৮ টার দিকে মৃত্যু হলে সরকারি স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের নির্দেশে তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *