শ্যামনগরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
শ্যামনগর অফিস : শ্যামনগরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার। এছাড়া সকল ইউপি চেয়ারম্যান, জেলে সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ওয়েব সাইটে জেলে তালিকার ভিত্তিতে বরাদ্দকৃত চাউল বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply