শ্যামনগরে স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলেছে বাঁধ সংস্কারের কাজ: এলাকা পরিদর্শনে ইউএনও
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াপদার ঝুঁকিপূর্ণ বেড়ি বাধে স্বেচ্ছাশ্রমে চলছে সংস্কার কাজ। শনিবার (৩০ মে) সকাল ১০ টায় উপজেলার কৈখালী এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের কালিনগর এলাকার বেড়ি বাঁধ সংস্কার এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এ সময় তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মরত মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে ভেঙে যাওয়া শ্যামনগর উপজেলার বেড়ি বাঁধ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারের পাশাপাশি নদী সংলগ্ন বিভিন্ন ইউনিয়নের বেড়ি বাঁধ সংস্কারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী। সরজমিনে উপজেলার কৈখালী, মুন্সিগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়, নিজেদের এলাকা রক্ষায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওয়াপদার বেড়ি বাঁধ সংস্কারে কয়েক শ’ মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছে। ঘূর্ণিঝড় আম্পানে উপজেলার কাশিমাড়ি, পদ্মপুকুর, গাবুরা, রমজাননগর, বুড়িগোয়ালীনি ইউনিয়ন নদী ভেঙে প্লাবিত হয়। যা এলাকার হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রিং বাধ দিয়ে পানি বন্ধ করে। এ সময় ভাঙনের ঝুঁকিতে থাকা উপজেলার কৈখালী, মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষেরা তাদের এলাকা সুরক্ষিত রাখতে নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাজ করা শুরু করে।

Leave a Reply