ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গোলাখালী পাঞ্জেগানা মসজিদটি সংস্কারের দাবি
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপ এলাকার একমাত্র পাঞ্জেগানা মসজিদটি সংস্কার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের কবলে মসজিদটি লন্ডভন্ড হওয়ায় নামাজ আদায় করতে পারছেন না এলাকার শতাধিক মুসুল্লি।
স্থানীয় মুসুল্লিরা জানায়, ‘গোলাখালী পাঞ্জেগানা মসজিদটি ঘূর্ণিঝড় আম্পানের কবলে পড়ে টিনের চাল উড়ে যাওয়াসহ কয়েক জায়গা থেকে দেওয়াল ভেঙে গেছে। এছাড়া মসজিদের সামনের অংশ পানিতে ডুবে যাওয়ার মত অবস্থা। একটু ভারী বৃষ্টি হলে মসজিদটি পানির তলিয়ে যেতে পারে’।
স্থানীয়রা জানায়, ‘প্রতি বছর মসজিদটি ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আবার কোনরকম জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়। কিন্তু এ বছর আম্পানে অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় মুসল্লীরা নামাজ পড়তে পারছে না। এজন্য মুসুল্লীদের স্বার্থে মসজিদটি পরিপূর্ণ সংস্কার করা খুবই জরুরী’।
এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, ‘পাঞ্জেগানা সংস্কারের জন্য স্থানীয় ইউপি সদস্যর নিকট টিআরের ৩৫ হাজার টাকা আছে। আমিসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পাঞ্জেগানা মসজিদটি দ্রæত সংস্কার করা হবে।

Leave a Reply