ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে করোনা উপসর্গে নিয়ে এক ব্যক্তির মৃত্যু: দশ বাড়ি লকডাউন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 May 2020, 20:47

শেখ শাওন আহমেদ সোহাগ/ শের আলী : সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কালিগঞ্জে আশরাফুল ইসলাম ওরফে খোকা (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সূত্র জানায়, নরসিংদী জেলার একটি ইজিবাইক তৈরির প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন খোকা।

গত বুধবার (২৭ মে) নরসিংদী থেকে অসুস্থ অবস্থায় তিনি কারখানার মালিকের ব্যবস্থাপনায় প্রাইভেট গাড়িতে বাড়ি আসেন। চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতেই তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, আশরাফুল ইসলামের বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। আশপাশের এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে পুরো গ্রাম লকডাউন করা হবে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, আশরাফুল ইসলাম খোকা সর্দি, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ করোনার সকল উপসর্গ নিয়ে বুধবার খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সরকারি নিয়ম মেনেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *