আশাশুনির প্রতাপনগরে পনি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙ্গে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত আশাশুনির মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) প্রতাপনগরের কুড়িকাহনিয়া গ্রামে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এসব সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, সিভিল সার্জন অফিসের এমও ডিসি ডা. জয়ন্ত সরকার, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা, এইচএ মোক্তারুজ্জামান স্বপন ও সাইফুল্লাহ কবীর প্রমুখ।
এছাড়া এদিন আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে পানিবন্দী হাজার হাজার মানুষের পানিবাহিত রোগ সংক্রমণ প্রতিরোধে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ওআরএস (খাবার স্যালাইন) সহ প্রয়োজনীয় ঔষধ সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সিভিল সার্জন প্রতাপনগরের বিভিন্ন ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করেন।

Leave a Reply