ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে লাবসায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:26

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আম্ফান এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শানেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন। এসময় কৈখালী এলাকায় ২০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মহাসিনুল হাবিব মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিয়াম উদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *