ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:11

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা সদর বাজারগ্রাম কাশেমপুর গ্রামে অবস্থিত আরকে তরুণ সংঘ কার্যালয়ে ৬০ জন প্রতিবন্ধীর মাঝে এ ঈদ সামগ্রী প্রদান করা হয়।
যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক প্রবাসী শেখ নাসিরউদ্দীনের সহযোগিতায় ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান শিমুল, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বর্তমাম যুগ্ম- আহŸায়ক শামিম হোসেন, রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *