ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই শত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি নিজেই শুক্রবার ও শনিবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন তার ছোট ভাই মো. ইমদাদুল হক।

সাতক্ষীরা ডক্টরস হাসপাতালের ডাইরেক্টর, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাতক্ষীরা জোনাল ইনচার্জ ও বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের সেবা করার চেষ্টা করি। এর আগে করোনার কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *