সৌম্য সরকারের নিলামকৃত ব্যাটের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা পুলিশ
নিজস্ব প্রতিনিধি : জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের নিলামকৃত ব্যাটের অর্থায়নে জেলা পুলিশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় করোনা ও আম্পান দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিলসেডে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এদিন দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, আরওআই আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply