প্লাটুন এইড ফর হিউম্যান সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : “প্লাটুন এইড ফর হিউম্যান নামে একটি সংগঠন করোনা মোকাবেলায় কর্মহীন মানুষের পাশে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য ও ইফতার সামগ্রী দিয়েও সহায়তা করছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তবে ওই সংগঠনের সদস্যরা সবাই ছাত্র। তারা নিজেদের উদ্যোগে পকেট খরচ বাঁচিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ মে) বিকাল ৫ টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫শ রোজাদার ব্যাক্তির বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্লাটুন এইড এর সংগঠনের কাজী আতিকুর, নেওয়াজ, ইকরামুল, তানভীর জীম, শিশির, তানজীল, মিজান, নাওমি এবং সোহান সহ প্রমুখ। প্লাটুন এইড ফর হিউম্যান সংগঠনের মোস্তফা হাসিব জানান, ‘আমরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে করোনা ভাইরাসের কারনে অসহায় ঘরবন্দি মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি। মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ ইফতার কিনতে বাহিরে যেতে পারছে না । তাদের সুবিধার্থে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার পৌঁছায় দিচ্ছি।

Leave a Reply