ঢাকাMonday , 18 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা রোধে সাতক্ষীরায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2020, 19:41

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা সদর থানা এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রদান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সহ সাতক্ষীরা থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পের সকল পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় প্রধান আলোচক সাতক্ষীরা সিভিল সার্জন পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ রোধকল্পে অনুসরণীয় স্বাস্থ্য বিধি ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কৌশলি হওয়া, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা এবং অনুসরণীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।

অনুষ্ঠানের শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত সাতক্ষীরা থানার পুলিশ সদস্যদের জন্য কিছু প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *