কৃষিপণ্য বাজারজাত ও মৌসুমী ফল বিপণন বিষয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : করোনা উদ্ভূত পরিস্থিতিতে আম, লিচুসহ অন্যান্য মৌসুমী ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন নওগাঁর সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, দিনাজপুরের সংসদ সদস্য ইকবালুর রহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ।
দেশের ফলমূল বিতরণ এবং বিপণন ব্যবস্থাপনায় নানা ধরনের অসংগতি রয়েছে। সভায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়।
এ সভায় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর ও সাতক্ষীরার জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, দেশের শাকসবজি ও ফলমূল রফতানিকারক সমিতি, সুপার শপ মালিক সমিতির নেতারাও যুক্ত হন। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামের আম, লিচুসহ অন্যান্য ফল চাষি, সফল কৃষক, ব্যবসায়ী ও আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিরাও সংযুক্ত হন।

Leave a Reply