ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 19:42

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ২১ শে রমজান বেলা সাড়ে ১১টায় পুরাতন সাতক্ষীরা এলাকায় ইফতার সামগ্রী দেয়া হয়। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ নিজস্ব অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে খাদ্য সংকট নেই। খাদ্য সহায়তা ও নগদ অর্থ আপনারা পাবেন। আল্লাহর অস্তে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে অবস্থান করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। খাদ্য সহায়তা পাবেন কিন্তু স্বাস্থ্য বিধি মেনে না চললে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসা পাওয়া খুবই কঠিন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণের কল্যাণে করোনা প্রতিরোধে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এমপি রবি।’

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, হারুন উর রশিদ প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক গত ২৮ এপ্রিল’র পরে দ্বিতীয় বারের মতো পবিত্র রমজানে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়নে ৬শ’ পরিবারের মাঝে সেমাই, সুজি, চিনি, ছোলা, তেল, কিচমিচ ও হাতকে জীবাণুমুক্ত রাখতে সাবানসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. হাফিজুর রহমান। এ সময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *