ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় প্রথম করোনা জয়ী স্বাস্থ্য কর্মীকে প্রশাসনের ফুলের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 19:50

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে করোনা জয় করলেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হক সুমন। শুক্রবার (১৫ মে) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত সর্বশেষ দুটি রিপোর্টে করোনা নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেন। এ সময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। একই সাথে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক তার করোনা জয়ের খুশির খবরটি সঙ্গে সঙ্গে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে জানান। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারও মোবাইলে করোনা জয়ী স্বাস্থ্য কর্মী মাহমুদুল হক সুমনকে অভিনন্দন জানান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন।

এদিকে, মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হক সুমন সাতক্ষীরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রথমে খুবই ভয় পেয়েছিলাম। জেলা প্রশাসক ও সদর ইউএনও স্যার এবং সিভিল সার্জন স্যার সবসময় আমার খোঁজখবর নিয়েছেন। সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার নিজ বাড়িতে আসেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হক সুমন। শার্শা থেকে আক্রান্ত হলেও তিনিই সাতক্ষীরার প্রথম করোনা রোগী হিসেবে বিবেচিত হন।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, ‘বিভাগীয় কমিশনার’র পক্ষে করোনা জয়ী সুমনকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং তার ছেলের জন্য চকলেট উপহার দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসক করোনা পরিস্থিতিতে সর্বদা পাশে থাকার জন্য জেলার সংসদ সদস্য-বর্গ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সমগ্র জেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত জেলা সমন্বয়ক জন-প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুমনের করোনা আক্রান্তের বিষয়টি জানার পর তাঁরা যে মূল্যবান পরামর্শ দিয়েছিলেন সে আলোকে সুমনের পাশে জেলা প্রশাসক দাঁড়িয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে। করোনা মুক্ত হওয়ার জন্য সুমন এবং তার পরিবারের সদস্যের প্রতি ও তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

জেলা প্রশাসক ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, যাদের ভূমিকার কথা উল্লেখ না করলেই নয় তাঁরা হলেন সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস এবং অনলাইন নিউজ পোর্টালের প্রিয় সাংবাদিকবৃন্দ। সুমনের করোনা আক্রান্তের খবরটি প্রথম সাংবাদিকগণই জেলা প্রশাসককে দিয়েছিলেন এবং সব সময় তার শারীরিক অবস্থার উন্নতি এবং তাকে ঘিরে প্রশাসনিক পদক্ষেপ সমূহ অত্যন্ত ইতিবাচকভাবে জেলাবাসী, দেশবাসী এবং বিশ্ববাসীর নিকট তুলে ধরেছেন। খুবই আনন্দঘন মুহ‚র্ত সুমন আজ করোনা মুক্ত। আশা করি অপর আক্রান্ত দুজন অচিরেই সুস্থ হয়ে উঠবেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *