শ্যামনগরে সরকারি নির্দেশনা না মানায় জরিমানা
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে সরকারি নির্দেশনা না মেনে পোশাকের দোকান খোলা রাখায় এবং ক্রেতার মুখে মাস্ক না থাকায় দোকানিকে জরিমানা করে হয়েছে। শুক্রবার (১৫ মে) বেলা ১১ টায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবুজর গিফারী।
এ সময় ১৮৮ ধারা মোতাবেক ৪ জন দোকানিকে ১৮শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার পোশাকের দোকান বন্ধ রাখতে এবং মুখে মাস্ক না থাকা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি না করার জন্য দোকানিদের কাছে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ সময় মুখে মাস্ক না থাকা পথচারীদের মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে এবং বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেন।

Leave a Reply