ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 20:01

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার তালায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার (১৫ মে) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহŸায়ক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ সময় বৈশ্বিক এই দুর্যোগ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহŸান জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *