ঢাকাFriday , 15 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে জমি জমা নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘর ভাঙচুর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2020, 20:39

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালি গ্রামের আফসার আলী মোড়লের ছেলে নজরুল ইসলাম’র (৬০) সাথে একই গ্রামের মৃত শামছুর রহমান গাইনের ছেলে মোস্তফা গাইন (৩৪) এবং তার ভাই বাবলু গাইন’র (২৫) সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সকালে নজরুল ইসলামের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা গং এর ঝগড়া বাঁধে। এসময় মোস্তফা গাইন (৩৪), তার ভাই বাবলু (২৫), এবং মোস্তফার স্ত্রী ফরিদা খাতুন (২৮) ও ছেলে মুন্না গাইন (১৭) সংঘ বন্ধ ভাবে নজরুল ইসলামের বাড়ি ভাঙচুরসহ তাকে মারপিট করে। এ ঘটনার পর কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

এসব বিষয়ে অভিযুক্ত মোস্তফা গাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামান্য বিষয়ে ঝগড়া বাঁধে বাড়ি-ঘর ভাঙাটা আমাদের অন্যায় হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *