ঢাকাThursday , 14 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রধান শিক্ষকের উপর হামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2020, 18:31

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর সদরের সন্নিকটে অবস্থিত নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় বিদ্যালয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডতার এক পর্যায়ে কলেজের অফিস সহকারীর হামলায় সরকারি স্কুলের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান মাথা ফেটে গুরুতর আহত হয়।

বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় সাহা এর সাথে কথা হলে তিনি বলেন, কলেজের জায়গা জমি নিয়ে পার্শ্ববর্তী সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাথে একটি সমস্যা চলছে, আমি ছুটিতে আছি মারামারির বিষয়ে আমি জানিনা।

এবিষয়ে সরকারি স্কুলের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা বিদ্যালয়ের জায়গায় বেড়া দিতে গেলে কলেজের এক অফিস সহকারী মাকে মেরে মাথা ফাটিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *