শ্যামনগরে একাডেমিক ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষকে স্মরণীয় রাখতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের সন্নিকটে নব নির্মিত সাবেক এমপি এ.কে.ফজলুল হক এর নামে প্রতিষ্ঠিত “এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ” এর একাডেমিক ভবন এর উদবোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় নতুন ভবনের উদবোধন করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি একে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আফজালুল হক,সমাজসেবক মাহবুব ই এলাহী সহ অনেকে।

Leave a Reply