মুন্সিগঞ্জ বাজারের প্রধান সড়কটি যেন মৃত্যু ফাঁদ
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারের প্রধান রাস্তাটি মরনফাঁদে পরিনত হয়েছে। ১৮ ফিট চওড়া রাস্তাটি বর্তমানে ৪ফিটে এসে ঠিকেছে। প্রতিনিয়ত ঘটে চলেছে দূর্ঘটনা। নীলডুমুর ১৭ বিজিবির হেড কোয়াটার,নৌ থানা, টুরিস্ট পুলিশের ক্যাম্প, বন বিভাগের রেঞ্জ অফিসে যাওয়ার অন্যতম রাস্তা হওয়ায় সরকারি ভাবে রাস্তাটি অনেক গুরুত্ব বহন করে।
তাছাড়া প্রতিবছর সুন্দরবন ভ্রমনের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আশা ছোট-বড় অসংখ্য গাড়ি চলাচল করে এই পথে। বিশেষ করে বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সাপ্তাহিক বাজার হাওয়ায় ছোট-বড় পরিবহনে রাস্তাটিতে যানজট লেগেই থাকে। যার ফলে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কলবাড়ি বাজার পর্যন্ত দুই কি.মি. যাইতে ৩০মি. ১ঘন্টা লেগে যায়।
মুন্সিগঞ্জ বাজারের পাশে স্লুইসগেটটির অবস্থা আরো বেশি বিপদজনক কর্তৃপক্ষের দ্বায়িত্ব অবহেলার কারনে ইতিমধ্যে ঝরেগেছে একটি তাজা প্রান। মাতৃহারা হয়েছে একটি অবুঝ শিশু। তারপরও বিষয়টি নজরে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
প্রতিবছর স্লুইসগেটের পাটা উঠিয়ে অপরিকল্পিত পানি ঢুকানোর কারণে স্লুইচগেটটি ইতিমধ্যে কয়েক জায়গায় বসে গেছে। হুমকির মুখে আছে স্লুইচগেটটি যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
রাস্তা ও স্লুইসগেটটি দ্রুত সংস্কার করে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করে তুলবেন এমনটাই দাবী বাজার কমিটি,সচেতন এলাকাবাসীর।

Leave a Reply