ঢাকাWednesday , 13 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের কার্যালয়ে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 May 2020, 20:12

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও আগত দর্শণার্থীদের জীবাণুমুক্ত রাখতে হাত ধোয়ার ২টি বেসিন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ দ্বারের পাশে প্রধান অতিথি হিসেবে নিজে হাত ধুয়ে হাত ধোয়ার বেসিন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও আগত দর্শণার্থীদের জন্য সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক স্থাপন করা বেসিন দু’টি করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক ভ‚মিকা রাখবে। জেলা প্রশাসক নিজে হাত ধুয়ে বেসিন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটকে এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ, কার্যকরী সদস্য শেখ হারুন উর রশিদ ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *