গাবুরায় খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা ক্রান্তিলগ্নে জেলার বিভিন্ন স্থানে সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ চলমান রয়েছে। বুধবার (১৩ মে) শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে মহামারি করোনা ভাইরাসে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর জৈষ্ঠপুত্র এস.এম তারেক বিন হায়দার রাজন।
১২ নং গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের প্রচেষ্টায় এ সময় খাদ্য সামগ্রীর পাশাপাশি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে করোনা ভাইরাসে আতঙ্কে ঘর বন্দী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর জন্য দোয়া চান।
উল্লেখ্য করোনা ক্রান্তিকাল শুরু থেকে এমপি পুত্র তারেক বিন রাজন হায়দার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার হতদরিদ্র পরিবারের জন্য সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য সহায়তা চলমান রেখেছেন।

Leave a Reply