ঢাকাWednesday , 13 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 May 2020, 19:52

মেহজাবিন সুলতানা: কলারোয়ায় করোনার উপসর্গ নিয়ে সালেহা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। নিহতের নাম সালেহা বেগম (৫৮)। তিনি উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবর আলীর স্ত্রী।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকালে শ্বাসকষ্ট নিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বোয়ালিয়া গ্রামের ভ্যান চালক বাবর আলীর স্ত্রী সালেহা বেগম। রোগীর অবস্থা খুব একটা ভাল না হওয়ায় তাকে হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনার ইউনিটে পাঠানো হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. জিয়াউর রহমান বলেন, মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মৃতের পরিবার জানায়, মৃত সালেহা গত ১০/ ১২বছর যাবত ব্রেন টিউমারে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *