ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে হতদরিদ্র মায়েদের খাদ্য সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 19:56

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার জাওয়াখালী কিশোরী ক্লাবের উদ্যোগে হতদরিদ্র মা দের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস এর প্রার্দুভাব মোকাবেলায় দেশে লকডাউনের সময়ক্ষণ শুধু বেড়েই চলছে। এতে করে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র বৃদ্ধা মায়েরা, যাদের ছেলেরাও কর্মহীন হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে।

বিষয়টি জাওয়াখালী কিশোরী ক্লাবের সদস্যদের নজরে এলে তারা গ্রামের বিত্তবান ও ধনী পরিবার গুলি’র কাছ থেকে চাল, ডাল, তরিতরকারী সংগ্রহ করেন এবং সেগুলি প্যাক করে সেইসব দরিদ্র মা দের হাতে তুলে দেন। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় এনজিএফ কর্তৃক পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় কিশোরী ক্লাবের সদস্যরা এমন নানামুখি মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *