ঢাকাTuesday , 12 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘণ্টা পিটিয়ে ভার্চুয়াল কোর্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জেলা আইনজীবী সমিতির

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 20:25

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আইনজীবী জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় আইনজীবী সমিতির নীচতলায় ঘণ্টা পিটিয়ে এ সভার আহŸান করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাড. মো. তোজাম্মেল হোসেন (তোজাম) এ জরুরী সভা পরিচালনা করেন।

সভায় শতাধিক আইনজীবী সুপ্রিম কোর্ট ঘোষিত ভার্চুয়াল কোর্ট প্রবর্তন সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ‘তাদের ভার্চুয়াল কোর্ট কার্যক্রম বিষয়ে উপযুক্ত প্রশিক্ষক নেই। জেলার ইন্টারনেট ওয়াই-ফাই লাইন অত্যন্ত দুর্বল। এছাড়া অধিকাংশ আইনজীবীর এন্ড্রয়েড ফোন বা পার্সোনাল কম্পিউটারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই।

এ কারণে আলোচনান্তে ভার্চুয়াল কোর্টে আইনজীবীদের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি ইতিপূর্বে যদি কোন আইনজীবী ভার্চুয়াল কোর্টে আবেদন করে থাকেন তা প্রত্যাহারের আহŸান করা হয়েছে। যদি কোন সদস্য উক্ত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *