খাজরায় ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান বিপ্লব কান্তি দাশ।
এ সময় ট্যাগ অফিসার জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরিফুল ইসলাম, দুলাল চন্দ্র বৈদ্য, উত্তম মন্ডল, আ: গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬ষ্ঠ ধাপে ১শ’ ৫০ পরিবারের মাঝে নগদ ১শ’ টাকা ও ১০ কেজি হারে চাউল প্রদান করা হয়।

Leave a Reply