ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কোভিড ওয়ারিয়র যোদ্ধা ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2020, 19:50

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরকে করোনা মুক্ত রাখতে লড়ে যাচ্ছে শ্যামনগর উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য-কর্মী, জনপ্রতিনিধিসহ একদল উদ্যমী স্বেচ্ছাসেবক।

সকলের সম্মিলিত নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আজ পর্যন্ত শ্যামনগরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে। শ্যামনগরে করোনা মোকাবেলায় আরও এক ধাপ অগ্রগতির জন্য উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ফ্রেন্ডশিপ হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ২০ জন স্বেচ্ছাসেবক নিয়ে কোভিড ওয়ারিয়র প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ মে) সকাল ৯ টায় শ্যামনগর উপজেলার সোমালিয়ায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে কোভিড ওয়ারিয়র টিম প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন (অব.) লে. কর্নেল ডা. মোজাহেদুল হক, ডা. মো. ফয়সাল আলম সহ অনেকে। প্রশিক্ষণটি ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *