শ্যামনগরে করোনা ঝুঁকিতে পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় করোনা ঝুঁকিতে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা। রবিবার (১০ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, শ্যামনগর সদরের সন্নিকটে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের সামনে সামাজিক দুরত্ব বজায় না রেখে প্রখর রোদে দাঁড়িয়ে আছে শত শত গ্রাহক। জায়গার অপ্রতুলতা এবং দাঁড়ানোর জায়গা না থাকায় একজন অন্য জনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেশ কিছু গ্রাহক জানান, প্রায় প্রতিনিয়ত পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসে বিদ্যুৎ বিল জমা দেওয়া, নতুন মিটারের আবেদন, বিদ্যুৎ বিলে রিডিং বেশি থাকায় সংশোধন সহ নানা সমস্যায় শত শত মানুষ এসে ভিড় জমান জমিয়ে থাকেন, পল্লী বিদ্যুৎ সমিতির সার্ভিস ধীর গতিতে এবং লোকবল কম থাকায় মানুষের এভাবে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত।
পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, অফিসের সামনে লাইনে দাঁড়ানো প্রায় দুই শতাধিক মানুষ। এছাড়া অফিসের গেটের মুখে একেবারেই উদাসীনভাবে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন প্রায় শতাধিক মানুষ। আর এই জটলার মধ্যে ঢুকে দেখা যায়, গ্রাহকেরা তাদের বিভিন্ন আবেদনপত্র তৈরি ও সমস্যা নিয়ে কথা বলতে।
এ বিষয়ে সাব জোনাল অফিসের এজিএম মধু সুদন বলেন, ‘শত ভাগ বিদ্যুতায়নের লক্ষে আমাদের কাজ করে যেতে হচ্ছে, এজন্য আমরা আমাদের কার্যক্রম বন্ধ করতে পারছি না। আমরা মানুষকে এক জায়গায় দাঁড়াতে নিষেধ করলেও কথা শুনছে না। তাহলে আমরা কি করতে পারি’!

Leave a Reply