ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে বিদ্যুতায়িত হয়ে এক গৃহকর্মীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2020, 19:18

বল্লী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে ফাইমা খাতুন (৩২) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত গৃহকর্মী কুশোডাঙ্গা গ্রামের শেখ পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফাইমা খাতুন একই এলাকার শেখের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকালে তিনি শাহাজান শেখের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে শফিকুল সানার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *