ঢাকাSunday , 10 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে প্রশাসনের নজর এড়িয়ে অপরিপক্ব আমে রাসায়নিক স্প্রের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 May 2020, 18:32

জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে প্রশাসনের নজর এড়িয়ে অপরিপক্ব আমে বিষাক্ত রাসায়নিক স্প্রের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক মে মাসের শেষ সপ্তাহে আম ভাঙার সময় নির্ধারণ করা হলেও তা মানছে অনেকে।

এমনকি কোন গাছে যদি নির্ধারিত সময়ের আগে আম পেকে যায় তাহলে সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দেখিয়ে আম ভাঙার নির্দেশনা দেয়া হলেও ইউনিয়নের বিভিন্ন বাগান থেকে প্রতিনিয়ত অপরিপক্ব আম পাড়া হচ্ছে। প্রশাসনের সকল নির্দেশনা উপেক্ষা করে অপরিপক্ব আম পাড়ছে কিছু অসাধু আম ব্যবসায়ী।

শনিবার (০৯ মে) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন আড়ত ঘুরে দেখা গেছে অপরিপক্ব আম স্প্রে করে বাজারজাত করার প্রক্রিয়া করা হচ্ছে। স্থানীয়রা জানায়, ‘ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের জিয়াদ মল্লিকের ছেলে আজিবার রহমান, একই গ্রামের এন্নাজের ছেলে মিন্টু হোসেন, কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে আব্দুস সালাম, বাকী বিল্লাহ, হাফিজুর রহমান গাজী, আয়জুল গাজী, বড়দোনা গ্রামের আব্দুল্লাহ ও মনি অপরিপক্ব আমে রাতের আধারে রাসায়নিক স্প্রে করে প্যাকিং করছে প্রতিনিয়ত। এসব স্প্রে করা আম বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ট্রাকে করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, ‘সাতক্ষীরা আম বিশ্ব বাজারে যেখানে সুনাম বয়ে নিয়ে আসছে সেখানে এই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আমে রাসায়নিক স্প্রে করে সরবরাহ করছে। ফলে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হচ্ছে।

এ বিষয়ে আম ব্যবসায়ী আজিবার রহমান ও আব্দুস সালাম এ প্রতিবেদককে আর্থিক প্রলোভন দেখিয়ে সংবাদ পরিবেশন না করতে অনুরোধ করেন।

এ বিষয়ে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, ‘আমি কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি। তাছাড়া আমার নিষেধাজ্ঞা অনেকেই তোয়াক্কা করছে না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *