সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হতদরিদ্র ২ হাজার ১শ’ পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়নের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরা আনসার ব্যাটেলিয়ন চত্বরে জেলার সাতটি উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন ৩১ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক আইয়ুব আলী।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার ওবায়দুর রহমান, কোম্পানি কমান্ডার সাজ্জাদুর রহমান প্রমুখ। এ সময় ৩১ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার এবং সচেতন থাকার আহŸান জানান।

Leave a Reply