ঢাকাFriday , 8 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লীতে ঝড়ে লন্ডভন্ড পোল্ট্রি খামার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2020, 12:34

বল্লী প্রতিনিধি : আচমকা ঝড়ের কবলে লন্ডভন্ড হয়ে গেলো খামারী আশরাফুল আলমের পোল্ট্রি খামার। বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় সৃষ্ট ঝড়ে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামে একটি পোল্ট্রি খামারে এ ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।

খামারী আশরাফুল আলম বলেন, ‘আমার পোল্ট্রি খামারটি বাড়ির ছাদের উপর পিলার দিয়ে তৈরি করা ছিল। একটি এনজিও থেকে ঋণ নিয়ে এটা করেছিলাম। আমার একমাত্র আয়ের উৎসটা শেষ হয়ে গেলো। তাছাড়া বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পোল্ট্রি ব্যবসায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। ৬৫ টাকা কেজি দরে ২ হাজার পোল্ট্রি বিক্রি করায় প্রায় দেড় লক্ষ টাকা লোকসান হেয়েছে। তারই মধ্যে এই ঝড়ে আমার একমাত্র আয়ের উৎস খামারটি লন্ডভন্ড হয়ে গেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *