জেলা যুবদলের উদ্যোগে সাতক্ষীরায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় তিন শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। বুধবার (০৬ মে) সকালে শহরের পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সহ-সভাপতি খালিদ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক এম এ রাজ্জাক, হজরত আলী, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, যুবনেতা হাসান শাহারিয়ার রিপন, সুমন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তারা করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।

Leave a Reply